লক্ষ্মীপুরে সড়কে প্রাণ গেলো ব্যবসায়ীর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

লক্ষ্মীপুরে সড়কে প্রাণ গেলো ব্যবসায়ীর

  • শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

Manual6 Ad Code

আবীর আকাশ, লক্ষ্মীপুর ::

Manual3 Ad Code

লক্ষ্মীপুরের রামগতিতে সড়ক সন্ত্রাসে আলতাফ হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

Manual7 Ad Code

শুক্রবার ১৭ জুলাই ভোর রাতে রামগতি-সোনাপুর সড়কের উপজেলার বড়খেরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলতাফ উপজেলার চরগাজী এলাকার মৃত আনোয়ারুল হকের ছেলে। তিনি স্থানীয় মুন্সীরহাট বাজারের ফার্নিচার ব্যবসায়ী ছিলেন।

Manual1 Ad Code

চরগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন জানান, ব্যবসায়ী আলতাফ শুক্রবার ভোর রাতে সিএনজিচালিত অটোরিক্সাযোগে লক্ষ্মীপুর থেকে নিজ এলাকায় যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে অটোরিক্সার সামনে চালকের পাশের আসনে বসা আলতাফ অসাবধানতাবশত সড়কে ছিঁটকে পড়েন। এতে গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে বড়খেরী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতিতে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!