কমলগঞ্জে এসএসসি উত্তীর্ণ ছাত্রীর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

কমলগঞ্জে এসএসসি উত্তীর্ণ ছাত্রীর মৃত্যু

  • শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের রাজভর টিলায় সদ্য প্রকাশিত এসএসসি উত্তীর্ণ মনিকা রাজভর (১৫) নামে এক চা শ্রমিক ছাত্রীর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় এ ঘটনাটি ঘটে।

Manual6 Ad Code

কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টায় শমশেরনগর চা বাগানের রাজভর টিলার মৃত রাম স্বামী রাজভরের মেয়ে মনিকা রাজভর (১৫) রান্না ঘরের চালার সাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে ২০২১ সনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় শমশেরনগর এ এ টিএম বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে মানবিক বিভাগে উত্তীর্ণ হয়েছে। ঘটনার খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির

Manual1 Ad Code

একটি দল ঘটনাস্থল থেকে ছাত্রীর লাশের সুরতহাল তৈরী করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। স্থানীয়ভাবে গুঞ্জন রয়েছে এ ছাত্রীর সাথে চা বাগানের দুটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে তার পরিবার সদস্যরা তাকে শাসন করেছিল। ফলে সে অভিমান করে আত্মহত্যা করতে পারে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল রানা ছাত্রী আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবার সদস্যরা বলছেন সে মানসিক রোগী ছিল। তাকে কয়েক দফা মানসিক চিকিৎসককে দেখানো হয়েছিল।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!