কমলগঞ্জে উদ্বোধনেই সীমাবদ্ধ সড়কের আরসিসি ঢালাইয়ের কাজ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

কমলগঞ্জে উদ্বোধনেই সীমাবদ্ধ সড়কের আরসিসি ঢালাইয়ের কাজ

  • সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
কমলগঞ্জ :: শমশেরনগর-শ্রীমঙ্গল সড়ক আরসিসি ঢালাইয়ের উদ্বোধন হলেও কাজ শুরু না হওয়া খানাখন্দ অবস্থায় আছে। প্রতিনিধির পাঠানো ছবি

Manual3 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে গত বছরের পহেলা নভেম্বর শ্রীমঙ্গল-শমশেরনগর-কুলাউড়া (জেড-২০০৩) সড়কে ৩ কি.মি. আরসিসি ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনের আড়াই মাস সময় অতিবাহিত হলেও এখনও পর্যন্ত সড়কে ঢালাই কাজ শুরু হয়নি। এতে ইটসলিং ভেঙ্গে ও রাস্তায় গর্ত তৈরি হওয়ায় যানবাহন চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।

Manual1 Ad Code

জানা যায়, জেলা সড়ক উন্নয়ন প্রকল্প (সিলেট জুন) এর আওতায় সড়ক ও জনপথ বিভাগ মৌলভীবাজার এর বাস্তবায়নে গত বছরের পহেলা নভেম্বর বিকাল ৪টায় শমশেরনগরে শ্রীমঙ্গল-শমশেরনগর-কুলাউড়া (জেড-২০০৩) সড়কে ৩ কি.মি. আরসিসি ঢালাই, ১টি পিসি গার্ডার সেতু ও ১৩টি কালভার্ট নির্মাণ কাজের জন্য শুভ উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। এসময়ে সড়ক জোন সিলেট ও সওজ মৌলভীবাজার এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কাজ উদ্বোধনের আড়াই মাস সময় অতিবাহিত হলেও হাটবাজার সমুহে ইটসলিংকৃত এসব স্থানে এখনও কাজ শুরু হতে দেখা যায়নি। ফলে সড়কে ইটসলিংকৃত বিভিন্ন স্থানে গর্ত ও ভেঙ্গে যাওয়ায় যান চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। নানা সময়ে যানবাহন সমুহের যন্ত্রাংশে ত্রুটি দেখা দেয়ারও অভিযোগ উঠেছে।

মোটরসাইকেল আরোহী মোজাহিদ মিয়া, সিএনজি-অটো চালক সুলতান মিয়া বলেন, ইটসলিংকৃত স্থানে গাড়ি নিয়ে আসার পর জ্যাকিং হয়। এতে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয় ও যাত্রী সাধারণের ব্যাপক ভোগান্তি পোহাতে হয়।

Manual4 Ad Code

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ, মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দীন বলেন, বর্তমানে সড়কের শ্রীমঙ্গল স্থান থেকে কাজ শুরু হয়েছে। আরসিসি ঢালাই কাজের জন্য মালামাল প্রস্তুত করতে বেশ ঝামেলা পোহাতে হয়। তাই মালামাল যন্ত্রপাতি এসব প্রস্তুত করে অচিরেই ঢালাই কাজ ও ১৩টি কালভার্ট নির্মাণের কাজ শুরু হবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!