কমলগঞ্জে ভোক্তা আইনে জরিমান আ্দায় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

কমলগঞ্জে ভোক্তা আইনে জরিমান আ্দায়

  • বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
কমলগঞ্জ :: ভোক্তা আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন সংশ্লীষ্ট কর্মকর্তা।

Manual8 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার হাসপাতাল রোড মুন্সিবাজার, বড় মসজিদ রোডসহ বিভিন্ন এলাকায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, হোটেল-রেষ্টুরেন্ট, ফার্মেসীসহ অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (২০ জানুয়ারি ২০২২) মনিটরিংএ গেলে বিভিন্ন কারণে কিয়েকটি ব্যবসায় প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।

Manual1 Ad Code

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, পোড়া তেল ব্যবহার করে খাদ্য পণ্য তৈরি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে হাসপাতাল রোডে অবস্থিত উত্তম ভেরাইটিজ ষ্টোরকে ১ হাজার ৫ শত টাকা, মুন্সিবাজারে অবস্থিত মা জননী ষ্টোরকে ১ হাজার ৫ শত টাকা, দ্রুব ভেরাইটিজ ষ্টোরকে ১ হাজার ৫ শত টাকা, মসজিদ রোডে অবস্থিত ভাই ভাই হোটেলকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

Manual3 Ad Code

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন বলেন, র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫ শত টাকা জরিমানা ও আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!