বড়লেখায় মেয়র কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় মেয়র কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্বোধন

  • শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual4 Ad Code

বড়লেখা পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার রাতে প্রধান অতিথি হিসেবে মেয়র কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান। উপজেলা ব্যাডমিন্টন এসোসিয়েশন এই টুর্ণামেন্টের আয়োজন করেছে। উদ্বোধনী ম্যাচে বড়লেখার মাইজপাড়া যুব কল্যাণ সমিতির মূখোমূখি হয় বিয়ানীবাজারের রায়হান মাহমুদ একাডেমি ব্যাডমিন্টন দল। মাস্ক ব্যবহার নিশ্চিত করে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে পৌর কাউন্সিলার রেহান পারভেজ রিপন ও রাসেল আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজুলর রহমান, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলার আজাদুর রহমান আজাদ, বড়লেখা পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!