হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ান

  • রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

Manual3 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি ::

“জাগো ক্রিকেট”স্লোগানে শ্রীমঙ্গলে হাজী সেলিম ফাউন্ডেশন মানিকাপ টি-২০(২০২১-২২)সিজন-২ ক্রিকেট টুর্ণামেন্ট শেষে হয়েছে। ৩০ জানুয়ারি রোববার সাতগাঁও চা বাগান মাঠে সাতগাঁও ক্রিকেট একাডেমির সহযোগিতায় এ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ান হয়েছে।

টসে জয়লাভ করে হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২১৩ রান সংগ্রহ করে। জবাবে সাতগাঁও ক্রিকেট একাডেমি ২০ ওভারে ৯ উইকেট ১৫৬ রান করে পরাজিত হয়।

Manual3 Ad Code

টুর্ণামেন্টে সেরা খেলোয়ার হয়েছেন হবিগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমির মো.জয় আহমেদ।

Manual2 Ad Code

বিকেলে চারটায় বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ান ট্রফি ও ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দলের হাতে ট্রফি ও ১৫ হাজার টাকা প্রাইজ মানি তুলে দেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী,সাতগাঁও হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো.ইব্রাহিম,সাতগাঁও চা বাগানের এ্যসিসটেন্ট ম্যানেজার আব্দুল মতিন। এসময় উপস্থিত ছিলেন সাতগাঁও হাইওয়ে থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক মিজানুর রহমান,সাবেক ইউপি সদস্য সৈয়দ আহমেদ,সাতগাঁও ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী ও সহ-সভাপতি কয়েছ আহমেদ।

Manual3 Ad Code

প্রসঙ্গত,গত বছরের ১২ ডিসেম্বর এ টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়। টুর্ণামেন্টে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার মোট ২০টি দল অংশ গ্রহণ করে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!