কুলাউড়া বন্ধুসভার ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দু:স্তদের মধ্যে কম্বল বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কুলাউড়া বন্ধুসভার ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দু:স্তদের মধ্যে কম্বল বিতরণ

  • মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

ভালোর সাথে আলোর পথে দৈনিক প্রথম আলোর পাথক সংগঠন বন্ধুসভা কুলাউড়া শাখার ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা ও দুস্তদের মধ্যে আরামদায়ক কম্বল বিতরণের মধ্য দিয়ে পালিত হলো। স্থানীয় আভিজাত্য ডিলাইট স্টেক হাউজের হল রুমে ৩০ জানুয়ারি শনিবার কুলাউড়া বন্ধুসভার ২০২২ বর্ষের সভাপতি স্বপন কুমার দাসের সভাপতিত্বে ও উপদেষ্টা শহিদুল ইসলাম তনয় এর সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রেসক্লাব কুলাউড়া’র সভাপতি আজিজুল ইসলাম।

Manual8 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া বন্ধুসভার উপদেষ্টা আব্দুস সামাদ আজাদ চঞ্চল, কাওসার আহমেদ চৌধুরী সাব্বির, নাজমুল বারী সোহেল, সোহেল আহমদ।

Manual5 Ad Code

অনুষ্ঠানে প্রথম আলো বন্ধুসভার সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি সোহেল আহমদ ও সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম বাবু সফলতার সাথে দায়িত্ব পালন করায় তাদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া বন্ধুসভার সিনিয়র সহ সভাপতি সোহেল আহমদ, সহ সভাপতি আশিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক তালিম ওয়াহিদ, সাংগাঠনিক সম্পাদক সামছু উদ্দিন বাবু, দপ্তর সম্পাদক এমদাদুল ইসলাম শামীম, সাংস্কৃতিক সম্পাদক বিপুল চন্দ দাস, প্রশিক্ষণ সম্পাদক সুমন আহমেদ, স্বাস্থ্য ও ক্রিড়া সম্পাদক মোঃ কামরুল ইসলাম চৌধুরী, কার্য নির্বাহী সদস্য আবুল কাশেম সুনিম, সদস্য আয়শা আক্তার, ফারহানা আহমেদ রিমি, আব্দুস ছালিক প্রমুখ।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!