কুলাউড়ায় যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি

কুলাউড়ায় যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
কুলাউড়া :: দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকীর কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদসহ অন্যান্যরা। ছবি : এইবেলা

Manual8 Ad Code

এইবেলা কুলাউড়া ::

দৈনিক যুগান্তরের ২৩ বছরে পদার্পণ উপলক্ষে ০৫ ফেব্রুয়ারি শনিবার কুলাউড়া পৌরসভা মিলনায়তনে কেক কাটা, আলোচনা সভা ও যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের আত্মর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি ও কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্রাচার্য্য সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

উপস্থিত থেকে বক্তব্য দেন প্রবীন সাংবাদিক স্বপন কুমার দেব রতন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি আজিজুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলার সাইফুর রমীদ সুমন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, সহ-সভাপতি ময়নুল হক পবন, মোক্তাদির হোসেন, সাংবাদিক সমিতির সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, সাংবাদিক তাজুল ইসলাম, জুয়েল দেব, নাজমুল বারী সোহেল, এইচ ডি রুবেল, সুমন আহমদ, হাবিবুর রহমান সুজন, আশিকুল ইসলাম বাবু, হুমায়ুন রশীদ রাজন প্রমুখ।

Manual3 Ad Code

সভায় প্রধান অতিথি ও পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বলেন, দৈনিক যুগান্তর পত্রিকা সত্য প্রকাশে অবিচল থাকায় দীর্ঘ ২৩ বছর থেকে পাঠক প্রিয়তায় শীর্ষে রয়েছে। যুগান্তর তার পাঠক প্রিয়তা ধরে রেখে এগিয়ে যাবে এবং দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে।

Manual5 Ad Code

সবশেষে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কুলাউড়া থানা মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালাম।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!