কমলগঞ্জে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

  • বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জে পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত কমলগঞ্জ উপজেলার ৯ জন চেয়ারম্যানকে শপথ বাক্যপাঠ করান জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

Manual1 Ad Code

অপরদিকে সংরক্ষিত মহিলা আসনের সদস্য ২৭ জন ও সাধারণ সদস্য ৮১ জনকে কমলগঞ্জ উপজেলা চৌমুহনাস্থ জেলা পরিষদ হলরুমে বিকেল সাড়ে ৩টায় শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক। শপথ পাঠ শেষে সকল ইউপি সদস্যকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। প্রধান শিক্ষক মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়ের মো. জুয়েল আহমেদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলীসহ উপজেলার ৯ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, নির্বাচন কালীন সময়ের দায়িত্বপ্রাপ্ত রির্টানিং কর্মকর্তা উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার ।

প্রসঙ্গত, পঞ্চম ধাপে গত ৫ জানুয়ারি কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৭ জন ও সাধারণ সদস্য পদে ৮১ জন নির্বাচিত হন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!