রাজনগরে নদী থেকে কিশোরির ভাসমান লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

রাজনগরে নদী থেকে কিশোরির ভাসমান লাশ উদ্ধার

  • সোমবার, ২০ জুলাই, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, রাজনগর ::

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় নিখোঁজের একদিন পর ২০ জুলাই সোমবার ফাহমিদা (১২) নামক এক কিশোরির ভাসমান লাশ লঘাটা নদী থেকে উদ্ধার করা হয়েছে। নিহত কিশোরি কমলগঞ্জ উপজেলার বড়চেগ গ্রামের ছালিক মিয়ার মেয়ে।

Manual7 Ad Code

জানা যায়, কামারচাক ইউনিয়নের ইসলামপুর গ্রামের কুতুব মিয়ার বাড়িতে বেড়াতে আসে কিশোরি ফাহমিদা। ১৯ জুলাই রোববার বেলা আনুমানিক ১২টায় সে লঘাটা নদীতে পড়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর তাকে পাওয়া যায়নি। কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান ও রাজনগর থানা পুলিশের তৎপরতায় মৌলভীবাজারের ফায়ার সার্ভিসের একটি দল এবং সিলেট থেকে ডুবুরি নামিয়ে ফাহমিদাকে উদ্ধারে ব্যর্থ হন।

এদিকে সোমবার সকাল আনুমানিক ১০টা নাগাদ লঘাটা নদীতে ফাহমিদার লাশ ভেসে উঠে। স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে কুতুব মিয়ার বাড়িতে নিয়ে আসেন।

Manual5 Ad Code

কামারচাক ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার শেখ মো. গিয়াস উদ্দিন বেলা ১টায় লাশ উদ্ধাওে বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে।

Manual2 Ad Code

রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসিম জানান, নিহতের পরিবার লাশ ময়নাতদন্ত ছাড়া নিতে চাচ্ছে। তার জন্য অতিরিক্ত জেরা ম্যাজিস্ট্রেট (এডিএম) এর অনুমতি প্রয়োজন। অনুমতি নিতে পারলে লাশ পরিবারকে দেয়া হবে। নতুবা থানায় নিয়ে আসা হবে এবং ময়নাতদন্ত করা হবে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!