কমলগঞ্জে পুষ্টি সমন্বয় কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে পুষ্টি সমন্বয় কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

  • সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual7 Ad Code

“খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বহুখাতভিত্তিক পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ, কমলগঞ্জ এ সভার আয়োজন করে।

Manual6 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, মাধবপুর ইউপি চেয়ারম্যান মো: আসিদ আলী, পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: এম, মাহবুবুল আলম ভূঁইয়া, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান, প্রভাষক শাহাজান মানিক, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক শাব্বির এলাহী, সাংবাদিক নুরুল মোহাইমীন মিল্টন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সুচনা প্রকল্পের উপজেলা পুষ্টি অফিসার এবিএম মেয়াজ্জেম হোসেন।

Manual5 Ad Code

আলোচনার শুরুতে বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। বাংলাদেশ জাতীয় পুষ্টি কর্মকান্ড বাস্তবায়নে সূচনার ভূমিকা ও পুষ্টি ঘাটতি পূরণসহ নানা বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!