কুলাউড়ায় মাটি কাটার কাজে নিয়ে যাবার কথা বলে কিশোরীকে ধর্ষণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কুলাউড়ায় মাটি কাটার কাজে নিয়ে যাবার কথা বলে কিশোরীকে ধর্ষণ

  • শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::

Manual6 Ad Code

কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ১৫ বছরের এক কিশোরীকে মাটি কাটার কাজে নিয়ে যাবার কথা বলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেছে মাটিসকাটার সর্দার। ১৭ ফেব্রুয়ারি রাতে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মাটি কাটার সর্দার রাজু চামটা দাস (২৬) কে আটক করেছে পুলিশ।

Manual7 Ad Code

পুলিশ জানায়, গত ১৪ ফেব্রুয়ারি সোমবার বরমচাল চা বাগানের এক কিশোরিকে মাটি কাটার কাজ নিয়ে যাবার কথা বলে চা বাগানের মাটি কাটার সর্দার রাজু চামটা দাস পাশর্^বর্তী ভুকশিমইল ইউনিয়নের বাদে ভূকশিমইল গ্রামের ফানাই নদীর পশ্চিম পাড়ে ধানী জমিতে নিয়ে যায়। সেখানে কিশোরিকে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় কিশোরির মা বাদি হয়ে রাজু চামটা দাসকে আসামী করে ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কুলাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং ১৮) দায়ের করেন। রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত রাজু চামটা দাসকে আটক করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রহিম জানান, শুক্রবার ১৮ ফেব্রুয়ারি অভিযুক্ত রাজু চামটাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!