কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবতীর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবতীর মৃত্যু

  • শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual5 Ad Code

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে পম্পি দেব (১৮) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সিলেট-আখাউড়া রেল সেকশনের লংলা রেল স্টেশন সংলগ্ন উপজেলার রাউৎগাঁও এলাকায় এ ঘটনাটি ঘটেছে। পম্পি ওই এলাকার শশাংক দেবের মেয়ে।

Manual8 Ad Code

শ্রীমঙ্গল রেলওয়ে থানা সূত্রে জানা যায়, শনিবার ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি লংলা স্টেশনে প্রবেশের সময় পম্পি দেব ট্রেনে কাটা পড়ে। তবে ঘটনাটি দূর্ঘটনা না আত্মহত্যা এ ব্যাপারে স্থানীয় লোকজন কিছু বলতে পারেননি। রেলের ওই এলাকা শ্রীমঙ্গল রেলওয়ে থানার আওতাভুক্ত থাকায় ওই মরদেহটি উদ্ধারের দায়িত্ব তাদের। স্থানীয়দের মাধ্যমে শ্রীমঙ্গল রেল পুলিশ বিষয়টি জানতে পেরে মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অঞ্জন কুমার পাল জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার জন্য রওয়ানা দিয়েছি। কিভাবে ঘটনাটি ঘটেছে সেটা ঘটনাস্থলে গিয়ে খোঁজ নেবো। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!