কমলগঞ্জ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

  • শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

Manual8 Ad Code

জগতজ্যোতি সভাপতি, রাজু সম্পাদক নির্বাচিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পশ্চিম কুমড়াকাপন সার্বজনীন দুর্গামন্দির প্রাঙ্গণে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রত্যুষ সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের নব নির্বাচিত সভাপতি শ্যামল চন্দ্র দাশ। প্রধান বক্তা ছিলেন উপজেলা পুজা উদযাপন পরিষদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ।

Manual1 Ad Code

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, যুগ্ম সম্পাদক সীতারাম বীন, উপজেলা আওয়ামীলীগের সদস্য করুনা শর্ম্মা, সাবেক ইউপি সদস্য রুপেন্দ্র কুমার সিংহ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রত্যুষ ধর, সাবেক দপ্তর সম্পাদক অরুন পাল, সাবেক কোষাধ্যক্ষ সজল শীল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নৃপেন্দ্র চন্দ্র দাস, জগতজ্যোতি পাল, নিতাই চন্দ্র পাল, শিবানন্দ সিংহ, প্রতাপ কর, রাজু দত্ত, সমর চন্দ্র পাল প্রমুখ।

Manual1 Ad Code

সম্মেলনের ২য় পর্বে কমলগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের নব নির্বাচিত সভাপতি শ্যামল চন্দ্র দাশের সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সর্বস্মতিক্রমে জগতজ্যোতি পালকে সভাপতি ও রাজু দত্তকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

Manual4 Ad Code

অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি নৃপেন্দ্র চন্দ্র দাস, নীহার রঞ্জন দাস, নিতাই চন্দ্র পাল, প্রতাপ কর, যুগ্ম সম্পাদক শিবানন্দ সিংহ, সুবল চন্দ্র কর, সাংগঠনিক সম্পাদক গৌতম পাল। অন্যান্য পদ আগামী ১৫ দিনের মধ্যে পূরণ করে পূর্ণাঙ্গ অনুমোদন প্রদান করা হবে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!