কুলাউড়ায় ট্রেনের টিকেট বৃদ্ধির দাবীতে ব্যবসায়ী কল্যাণ সমিতির স্মারকলিপি প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় ট্রেনের টিকেট বৃদ্ধির দাবীতে ব্যবসায়ী কল্যাণ সমিতির স্মারকলিপি প্রদান

  • সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual2 Ad Code

কুলাউড়া জংশন স্টেশন থেকে ঢাকা ও চট্টগ্রামগামী ট্রেন সমুহের আসন বৃদ্ধির দাবীতে স্মারকলিপি প্রদান করেছে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি।

গত  রোববার রেলওয়ে ষ্টেশন মাস্টটার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার মেয়র এর মাধ্যমে রেলপথ মন্ত্রনালয় ও রেলওয়ের বিভিন্ন দপ্তরে এই স্মারকলিপি প্রদান করা হয়।

Manual6 Ad Code

স্মারকলিপির অনুলিপি রেলপথ মন্ত্রী, বন ও পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী, জেলা প্রশাসক ও প্রধান মন্ত্রীর প্রটোকল অফিসার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও দপ্তরে প্রেরণ করা হয়।

Manual6 Ad Code

কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই এর নেতৃত্বে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, আলহাজ্ব মাওলানা আব্দুল ওয়াহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুর রহমান আফজল,মহিলা বিষয়ক সম্পাদিকা সুফিয়া রহমান ইতি,ওয়ার্ড সম্পাদক আব্দুল মুতলিব ও অশোক চন্দ প্রমুখ।

Manual5 Ad Code

স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে,বৃহত্তর সিলেট অন্যতম জংশন কুলাউড়া রেলওয়ে জংশন, এই জংশনের মাধ্যমে মৌলভীবাজার জেলার কুলাউড়া, জুড়ী,বড়লেখা রাজনগর ও সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার হাজার হাজার যাএী সাধারণ ঢাকা ও চট্টগ্রাম যাতায়াত করেন।কিন্তু দুঃখ জনক হলেও সত্য যে, ঢাকাগামী আন্তনগর উপবন, কালনী, জয়ন্তিকা, পারাবত ও চট্টগ্রামগামী উদয়ন পাহাড়িকা সহ ট্রেন সমুহে প্রয়োজনের তুলনায় আসন সংখ্যা অত্যান্ত কম। ট্রেনের আসন সংখ্যা কম হওয়ার কারনে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বৃহত্তর জনগোষ্ঠীর জন্য যে পরিমাণ আসন সংখ্যা রয়েছে তা অত্যান্ত অপ্রতুল। প্রয়োজন মতো টিকেট না পাওয়ার কারণে জনমনে ক্ষোভ ও অসন্তুষ্টির সৃষ্টি হয়েছে। জনদুর্ভোগ লাগবে ও বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে অভিলম্বে ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি এখন সময়ের দাবী।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!