কুলাউড়া জয়চন্ডীতে ক্রিকেট টুর্নামেন্ট শুরু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়া জয়চন্ডীতে ক্রিকেট টুর্নামেন্ট শুরু

  • মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

Manual6 Ad Code

এইবেলা কুলাউড়া ::

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের রংগীরকুল এলাকায় সাবেক চেয়ারম্যান মরহুম আবদুল মতলিব স্মৃতি স্মরণে এক জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের শুরু হয়েছে। রংগীরকুল যুব সংঘের আয়োজনে মঙ্গলবার (০১ মার্চ) দুপুরে স্থানীয় মসজিদ মার্কেট সংলগ্ন মাঠে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।

Manual6 Ad Code

বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রহিমের সভাপতিত্বে এবং ক্রীড়া সংগঠক আবেদুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনপূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মাহাবুব।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ৯ নং ওয়ার্ড সদস্য মোঃ ফজলুল আউয়াল, শিক্ষক নজীব আলী, আওয়ামিলীগ নেতা রুহুল আমিন, মাহতাব উদ্দিন, মেম্বার আজমল মিয়া, সাবেক মেম্বার শফিকুল ইসলাম, কোয়াব এর সাংগঠনিক সম্পাদক কাওছার হোসাইন বাবলু, উপজেলা যুবলীগের সহ সম্পাদক কাওছার আহমদ বুলবুল, ক্রীড়া সংগঠন হোছনাম আলী, এনামুল ইসলাম, মিন্টু দাস প্রমুখ।

Manual8 Ad Code

উল্লেখ্যঃ সিজন-২ টেপ টেনিস এ খেলায় বিভিন্ন এলাকা থেকে মোট ১৬ টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় ইলেভেনস্টার গিয়াসনগর মোকাবেলা করে জুনিয়র একাদশ রংগীরকুল এর সাথে। এতে বিজয়ী হয় ইলেভেনস্টার গিয়াসনগর।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!