পুরস্কার পেতে যাচ্ছেন মুনিম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

পুরস্কার পেতে যাচ্ছেন মুনিম

  • বুধবার, ২ মার্চ, ২০২২
সংগৃহীত ছবি

Manual7 Ad Code

এইবেলা ক্রীড়া ডেস্ক :: বিপিএলে ভালো ব্যাটিং করার পুরস্কার হিসেবে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন মুনিম শাহরিয়ার। ওয়ানডে ও টেস্টে দারুণ ছন্দে থাকা লিটন দাসের সঙ্গী হিসেবে কাল তাঁর অভিষিক্ত হওয়ার সম্ভাবনা আছে।

অধিনায়ক মাহমুদউল্লাহ তেমনই আভাস দিয়েছেন, ‘মুনিমের ভালো সুযোগ আছে কাল। এখন নির্দিষ্ট করে বলতে পারব না কে খেলবে। আমরা উইকেটটা আজ দেখলাম। এরপর পরিকল্পনা করব ব্যাটিং অর্ডারটা আমরা কীভাবে সাজাতে চাই।’ আরেক উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম ছন্দে নেই। মুনিমের খেলার সম্ভনা আছে।

Manual4 Ad Code

অধিনায়ক এ কথা বলার কিছুক্ষণ আগেই বাংলাদেশ দলের অনুশীলনে মুনিমকে ধুমধাড়াক্কা ব্যাটিং করতে দেখা গেছে। মিরপুর স্টেডিয়ামের ইনডোরে জাতীয় দলের পেসার ও স্পিনারদের বিপক্ষে তিনি মেরে খেলার অনুশীলনটা করলেন। অনুশীলন দেখে বুঝাই যাচ্ছি ছিলো শট খেলার পূর্ণ স্বাধীনতাই তাঁকে দেওয়া হয়েছে । নেটের ওপাশে থাকা বোলার, কোচরা ছিলেন মুনিমের ব্যাট থেকে ধেয়ে আসা বলের ভয়ে।

Manual5 Ad Code

তবে মাহমুদউল্লাহ শুধু টপ অর্ডার নিয়েই ভাবছেন না। বদলে যাওয়া বাংলাদেশ দলের মিডল অর্ডার নিয়েও ভাবতে হচ্ছে। নুরুল হাসান দল থেকে বাদ পড়ায় তাঁর জায়গায় ব্যাটসম্যান হিসেবে কে খেলবেন, সেটি নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। টি-টোয়েন্টি অভিষেকের অপেক্ষায় থাকা ইয়াসির আলী রাব্বি বিপিএলে মিডল অর্ডারে ব্যাটিং করে সাফল্য পেয়েছেন। ৮ ইনিংসে ৩১ গড় ও ১৪০ স্ট্রাইক রেটে ২১৯ রান করেছেন ইয়াসির।

Manual1 Ad Code

তবে মিডল অর্ডারে নতুন কারও অভিষেকের ব্যাপারে পরিষ্কার করে কিছু জানাননি মাহমুদউল্লাহ, ‘শুধু টপ অর্ডার নিয়ে পরিকল্পনা করলেই হবে না, গোটা ব্যাটিং অর্ডারকে ভালো করতে হবে। কোনো দিন টপ অর্ডার ভালো শুরু করবে না, মিডল অর্ডারকে সেদিন সামলাতে হবে। টপ অর্ডার ভালো শুরু করলে মিডল অর্ডার সে অনুযায়ী খেলবে। আমাদের দল হিসেবে খেলতে হবে। তবেই আমাদের ভালো সুযোগ থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!