ওসমানীনগরে অসুস্থ্য মুক্তিযোদ্ধার পাশে ইউএনও – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ওসমানীনগরে অসুস্থ্য মুক্তিযোদ্ধার পাশে ইউএনও

  • বুধবার, ২ মার্চ, ২০২২

Manual3 Ad Code

ওসমানীনগ(সিলেট)প্রতিনিধি :: বাংলাদেশের স্বাধীনতার পর তৎকালিন ১৯৭২ সালের বালাগঞ্জের প্রথম মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অসুস্থ আব্দুল কুদ্দছ জায়গীরদারে শয্যা পাশে ওসমানীনগরের ইউএনও।

Manual3 Ad Code

বুধবার (২ মার্চ) বেলা দুইটার দিকে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা অসুস্থ বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দছ জায়গীরদারেকে দেখতে উপজেলার তাজপুর দুলিয়ারবন্দস্থ বাসায় যান।

Manual2 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা অসুস্থ বীর মুক্তিযোদ্ধার শয্যাপাশে বেশ কিছুক্ষণ বসে তাঁর মাথায় হাত বুলিয়ে দেন । এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ জায়গীরদারের শারীরিক অবস্থার ও তাঁর পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন।

Manual6 Ad Code

বার্ধক্যজনীত কারণে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দছ জায়গীরদার কত কয়েক দিন থকে অসুস্থ্য অবস্থায় শয্যাশায়ী হয়ে পরেছেন। অসুস্থ্যতার খবর শুনে বুধবার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দছ জায়গীরদা কে দেখতে তাঁর বাসায় ছুটে যান ইউএনও নীলিমা রায়হানা।

এ সময় ইউএনও’র সাথে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতারব আহমদ ও ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল।

Manual7 Ad Code

বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দছ জায়গীরদারের গ্রামের বাড়ি উপজেলার উছমানপুর ইউপির থানাগাঁও গ্রামে। তাঁর কোনো পুত্র সন্তান নেই দুই কন্যা স্বামীর বাড়ীতে আছেন । বর্তমানে তিনি উপজেলার তাজপুর বাজারের দুলিয়ারবন্দের একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। স্ত্রীর পাশাপাশি তার এক কন্যা সন্তান তাঁর দেখা শুনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!