১৫ দিনের ব্যবধানে ধলাই নদীতে বিষ পানিতে ভেসে উঠে নানা জাতের ছোট মাছ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

১৫ দিনের ব্যবধানে ধলাই নদীতে বিষ পানিতে ভেসে উঠে নানা জাতের ছোট মাছ

  • বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীর উজানে ১৫ দিনের ব্যবধানে বৃহস্পতিবার (৩ মার্চ) ভোর রাতে আবার ধলাই নদীর উজানে ছাড়া বিষে মরা ভেসে ওঠা অবশিষ্ট মাছ ধরে নিলেন মানুষজন। বিষে মরা মাছ রান্না করে খাওয়ায় স্বাস্থ্য ঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি প্রথম দফা ছাড়া বিষে ভোর থেকে ধলাই নদীর পানিতে ভেসে উঠে নানা জাতের ছোট মাছ। সকাল থেকে ছেলে মেয়েরা ধলাই নদীতে মরে ভেসে ওঠা মাছ ধরতে দেখা যায়।

Manual2 Ad Code

কমলগঞ্জের ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, সালাহউদ্দিন শুভসহ এলাকাবাসী জানান, প্রতি বছরই এ সময়ে একটি চক্র ধলাই নদীর উজানে গভীর রাতে বিষ ছাড়ে। ভোর রাতের মধ্যে বিষ দিয়ে মারা যাওয়া বড় মাছ ভাসতে থাকলে চক্রটি সেসব মাছ ধরে নিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করে। আর সকালে ভেসে নানা জাতের ছোট মাছগুলো এলাকার মানুষজন ও ছেলে মেয়েরা ধরে নেয়। প্রশাসন তদন্তক্রমে কঠোর কোন পদক্ষেপ গ্রহন করে না বলেই প্রতি বছরই এ ঘটনা ঘটে।

Manual2 Ad Code

বিষে মরে ভেসে ওটা মাছ ধরে নিয়ে রান্না করে খেলেও স্বাস্থ্যের জন্য ঝুকি বলে আশঙ্কা প্রকাশ করেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম. মাহবুবুল আলম ভূঁইয়া।

Manual1 Ad Code

কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শহিদুর রহমান সিদ্দিকী গত ১৫ ফেব্রুয়ারি প্রথম দফা বিষে মাছ মারার সময় বলেছিলেন, ঘটনাটি তার জানা নেই। তবে সরেজমিন তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহন করবেন বলে তিনি জানিয়েছিলেন। এবার তিনি বলেন, ঘটনাটি জানা নেই। তিনি তদন্ত করে দেখবেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, এটি একটি কঠিন শাস্তিযোগ্য অপরাধ। ধলাই নদের পানিতে বিষ ছাড়ার বিষয়ে তিনি জানেন না। তবে বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তাকে সরেজমিন তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের তিনি নির্দেশ দিবেন বলে জানান।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!