ফুলবাড়ীতে ইএসডিও’র ত্রাণ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ফুলবাড়ীতে ইএসডিও’র ত্রাণ বিতরণ

  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কুড়িগ্রাম ::

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ২১ জুলাই মঙ্গলবার  বন্যা দুর্গতদের মাঝে জরুরি ত্রাণ সহায়তা প্রদান করে বেসরকারি সংস্থা ইএসডিও। সংস্থাটির এসএফএসআরএম প্রকল্পের আওতায় ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ত্রাণ প্রদান করা হয়। ফুলবাড়ী সদর ইউনিয়নের ৭৪ জন, বড়ভিটা ইউনিয়নের ৮০ জন ও শিমুলবাড়ী ইউনিয়নের ৮৩ জন বন্যা দূর্গত প্রান্তিক জনগোষ্ঠির মাঝে নগদ ৩ হাজার টাকা, ফাস্ট এইড কিট ও হাইজিন কিট বক্স প্রদান করা হয়।

Manual3 Ad Code

হাইজিন কিট বক্সের মধ্যে ছিল বালতি, মগ, সাবান, ডিটারজেন্ট, মাস্ক ও স্যানিটারী কাপড়। ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ, ইএসডিও-র সিনিয়র কো-অর্ডিনেটর নির্মল মজুমদার, একটিভিটি গ্রাম আদালতের কুড়িগ্রাম জেলা কো-অর্ডিনেটর আবুবকর সিদ্দিক প্রমূখ। ইএসডিও এর বাস্তবায়নে ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করে স্টার্ট ফান্ড এবং ইউকেএইড।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!