নারী চেতনা ইউকে’র উদ্যোগে কুলাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি

নারী চেতনা ইউকে’র উদ্যোগে কুলাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual4 Ad Code

নারীদের অধিকার আদায়ের সংগঠন যুক্তরাজ্যস্থ ‘নারী চেতনার’ উদ্যোগে মঙ্গলবার (০৮ মার্চ) কুলাউড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।

উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠানে নারী চেতনা ইউকে সংগঠনের চেয়ারপার্সন কমিউনিটি নেত্রী সৈয়দা নাজনিন সুলতানা শিখার সভাপতিত্বে ও সাংবাদিক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ ও প্রভাষক উমা মুখার্জীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্যস্থ বাংলা সাহিত্য পরিষদের প্রতিষ্টাতা ও কমিউনিটি নেত্রী শামীম আক্তার চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ মমদুদ হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: মামুনুর রহমান, মৌলভীবাজার হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়িতা রাশেদা বেগম, লংলা আধুনিক ডিগ্রি কলেজের প্রভাষক গায়ত্রী দেব তুর্ণা ও রেজিনা মুনমুন মিমি, কুলাউড়া গ্রাম মডেল স্কুলের প্রধান শিক্ষক ড. হাছনা বেগম, হোসেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরজাহান বেগম, সাংবাদিক মইনুল হক পবন ও মাহফুজ শাকিল।

Manual7 Ad Code

এসময় আরও বক্তব্য দেন নারী ব্যবসায়ী প্রতিনিধি গীতা দেব রায়, আদিবাসী প্রতিনিধি জেসলিনা, লংলা আধুনিক ডিগ্রি কলেজের শিক্ষার্থী সাদিয়া আক্তার, নিশাত আক্তার, অনুলিপি কুলাউড়ার এডমিন জান্নাতুল ফেরদৌস শাকি প্রমুখ।

Manual3 Ad Code

উল্লেখ্য, ১৯৯৫ সালে নারী অধিকার প্রতিষ্টার জন্য যুক্তরাজ্য নারী চেতনা নামে সংগঠনটি প্রতিষ্টা করেন বাঙ্গালি কমিউনিটি নেত্রী সৈয়দা নাজনীন সুলতানা শিখা। প্রতিবছরই যুক্তরাজ্য বর্ণাঢ্য আয়োজনে নারী দিবস উদ্যাপন করা হয়। এবার প্রথম কুলাউড়ায় সংগঠনের উদ্যোগে নারী দিবস উদ্যাপন করা হয়েছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews