কুলাউড়া উপজেলা আ’লীগের পদবঞ্চিতরা দ্বারস্থ হবেন প্রধানমন্ত্রীর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুলাউড়া উপজেলা আ’লীগের পদবঞ্চিতরা দ্বারস্থ হবেন প্রধানমন্ত্রীর

  • বুধবার, ৯ মার্চ, ২০২২

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের ঘোষিত কমিটি থেকে পদবঞ্চিতরা দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারস্থ হবেন এবং কমিটি গঠনে অনিয়মসহ দুর্নীতির বিষয়টি অবহিত করে প্রতিকার চাইবেন। ০৮ মার্চ মঙ্গল সন্ধ্যায় দলের পদবঞ্চিত বিভিন্ন ইউনিটের র্শীর্ষ নেতারা বৈঠক শেষে দলের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেন।

Manual4 Ad Code

মঙ্গলবার উপজেলার বিআরডিবি অফিস মিলনায়তনে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সদ্যঘোষিত কমিটিতে পদবঞ্চিতরা এক কর্মী সভা করেন। উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক ফজলুর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস শহিদ, স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক অজয় দাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মতলিব, যুবলীগ নেতা ওসমান খান ফয়েজ প্রমুখ।

Manual1 Ad Code

সভা শেষে সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক ফজলু জানান, ইতিপূর্বে আমরা জেলা কমিটির সাথে দেখা করি। কিন্তু তারা আমাদের সন্তোষজনক কোন উত্তর দেন। কমিটি গঠন নিয়ে নানা অনিয়ম হয়েছে। আমরা বিষয়গুলো তাদেরকে অবহিত করলেও তারা বিষয়টি গুরুত্ব দেননি।

Manual5 Ad Code

কৃষক লীগ নেতা আব্দুল কাদির বলেন, ২০ বছরে কমিটি হয়েছে। ২ বছর ৩ মাস লেগেছে কমিটি ঘোষণা করতে। এভাবে যদি কমিটি হয় তাহলে এখানে আমরা যারা আছি আরও ২২ বছর কারো বাঁচারই সম্ভাবনা নেই। সুতরাং যারা দলের জন্য নিবেদিত প্রাণ। বিগত দিনে দলের জন্য শ্রম দিয়েছেন নিশ্চয়ই দলীয় সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী তাদের বিবেচনা করবেন।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!