কুলাউড়ায় রেঞ্জ অফিসের ভিত্তিপ্রস্থর স্থাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় রেঞ্জ অফিসের ভিত্তিপ্রস্থর স্থাপন

  • বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

Manual8 Ad Code

এই বেলা কুলাউড়া: প্রায় ৬৩ বছর কুলাউড়ায় বন বিভাগের রেঞ্জ অফিসের স্থায়ী ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। এর আগে ১৯৫৮ সালের পর থেকে সিলেট বন বিভাগের আওতাধীন কুলাউড়া রেঞ্জ অফিস একটি জরাজীর্ণ ঘরে দাপ্তরিক কার্যক্রম চলে আসছিলো। বুধবার ৯ মার্চ বিকেল সাড়ে পাঁচটায় ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেণু, সহকারী কমিশনার (ভূমি) সজল মোল্লা, সহকারী বন সংরক্ষক আবু বক্কর সিদ্দিক, গাজীপুর চা-বাগানের উপ মহাব্যবস্থাপক জয়ন্ত ধর, এমপি’র প্রতিনিধি নবাবজাদা আলী ওয়াজেদ খান বাবু, ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম, কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন, জুড়ী রেঞ্জ কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান মোসাদ্দিক আহমদ নোমান, গাজীপুর বিট কর্মকর্তা আহমদ আলী প্রমুখ।

Manual1 Ad Code

সিলেট বিভাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলাম বলেন, মাননীয় বন ও পরিবেশ মন্ত্রী মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্ঠায় ও জেলা প্রশাসকের আন্তরিকতায় এবং ইস্পাহানী গ্রুপের মালিকানাধীন গাজীপুর চা-বাগানের সহযোগিতায় এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। দীর্ঘদিন থেকে জরাজীর্ণ রেঞ্জ অফিসে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে কর্মকর্তা ও কর্মচারীদের অনেক বেগ পেতে হয়েছিল। অবশেষে ভূমিসহ অন্যান্য জটিলতা নিরসনের পর এই প্রকল্পটি আলোর মুখ দেখেছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!