কমলগঞ্জে স্কুল ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে স্কুল ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

  • বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

Manual5 Ad Code

নিউজ ডেস্ক:বাড়ির পিছনের মাটির গর্ত থেকে ১ম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফাতেমা জান্নাত মৌ (৬) কেছুলুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়তো। সে কেছুলুটি গ্রামের ফরিদ মিয়ার মেয়ে।

Manual5 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরের কেছুলুটি গ্রাম থেকে বুধবার (৯ মার্চ) বিকেল ৫ টায় নিখোঁজ হলে সন্ধ্যা ৭টায় তার লাশ ঘরের পেছনে মাটির গর্তে পাওয়া যায়। নিহত ছাত্রীর বাবা ফরিদ মিয়া জানান, তার মেয়ে ফাতেমা জান্নাতকে বিকেল ৫টার পর থেকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখোঁজির পর সন্ধ্যা ৭টায় তাদের বসত ঘরের পিছনের একটি ছোট মাটির গর্ত থেকে গলাকাটা ও পেটের ভুড়ি বের হওয়া ক্ষত বিক্ষত অবস্থায় তার লাশটি পাওয়া যায়।

Manual7 Ad Code

ঘটনাটি শমশেরনগর পুলিশ ফাঁড়িকে অবহিত করলে রাত সাড়ে ৭টায় পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। ফরিদ মিয়া আরও বলেন, এ ঘটনায় তিনি কমলগঞ্জ থানায় একটি মামলা করবেন।

কমলগঞ্জ শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রীটিকে নির্মমভাবে গলা কাটা হয়। চুরি দিয়ে তার পেটের ভুড়িও বের করা হয়েছে। তার দেহের বিভিন্ন অংশে চুরি দিয়ে কুপানোর দাগও রয়েছে। কি কারণে ও কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা তদন্ত করলে বেরিয়ে আসবে বলে তিনি জানান।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!