কমলগঞ্জে শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক স্কুল ভিত্তিক ক্যাম্পেইন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক স্কুল ভিত্তিক ক্যাম্পেইন

  • সোমবার, ১৪ মার্চ, ২০২২

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

কিশোর কিশোরীদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে পরিবারের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। অভিভাবকরা কম বয়সে বিয়ে দিতে চাইলে নিজেকে তার প্রতিবাদ করতে হবে। কিশোর-কিশোরীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন এবং জীবনের মানোন্নয়নের মাধ্যমে তাদের জীবনকে স্বাচ্ছন্দ্যময় করে তুলতে হবে। যৌন ও প্রজনন স্বাস্থ্য মূলক সামগ্রিক স্বাস্থের একটি অংশ। জন্ম থেকে শৈশব, কৈশোর, যৌবন, পৌরত্ব প্রতিটি স্তরের যৌন ও প্রজনন স্বাস্থ্য জড়িত। যৌনতা একটি অভিব্যাক্তি যা দ্বারা মানুষ নিজেকে প্রকাশ করে। যৌনতা একজন মানুষের অনুভুতি, চিন্তা ভাবনা ও একজন নারী ও পুরুষের বহি:প্রকাশ। কিশোর-কিশোরীদের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। তাহলেই তারা নিজেদেরকে গড়ে তোলতে পারবে।

Manual3 Ad Code

গত রোববার (১৩ মার্চ) বিকাল ৫টায় কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দু’দিনব্যাপী স্কুল ভিত্তিক ক্যাম্পেইন এর সমাপনী অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন- আর.ডব্লিউ.ডি.ও’ এর আয়োজনে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় ওয়াই মুভস প্রকল্প এর প্রজনন স্বাস্থ্য, জেন্ডার ভিত্তিক সহিংসতা, শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক দু’দিনব্যাপী স্কুল ভিত্তিক ক্যাম্পেইন এর আয়োজন করা হয়।

Manual3 Ad Code

আর.ডব্লিউ. ডি. ও’ এর প্রকল্প কর্মকর্তা বাবুল কুমার সিংহের সভাপতিত্বে ও এ্যাডমিন অফিসার মো. মহসিন রেজা এর পরিচালনায় বক্তব্য রাখেন কমলগঞ্জ মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাস, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম, তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন দেব. সহকারী প্রধান শিক্ষক তাজ উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক অজিত কুমার সিংহ, কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুশিলা রানী সিনহা ও অর্পনা রানী শীল প্রমুখ।

প্রজনন স্বাস্থ্য, জেন্ডার ভিত্তিক সহিংসতা, শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক দু’দিনব্যাপী স্কুল ভিত্তিক ক্যাম্পেইনে কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়. দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয় ও তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে। সবশেষে সকল ছাত্র ছাত্রীদের নিয়ে প্রতিযোগীতা অনুষ্টিত হয়।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!