শ্রীমঙ্গলে এমসিডা-আলোয় আলো প্রকল্পের উদ্যোগে জাতীয় শিশু দিবসে বালিকাদের প্রীতিফুটবল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

শ্রীমঙ্গলে এমসিডা-আলোয় আলো প্রকল্পের উদ্যোগে জাতীয় শিশু দিবসে বালিকাদের প্রীতিফুটবল

  • সোমবার, ২১ মার্চ, ২০২২

Manual2 Ad Code

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধি ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেসরকারী উন্নয়নসংস্থা এমসিডা- আলোয় আলো প্রকল্পের উদ্যোগে জাতীয় শিশু দিবস-২০২২ উদ্যাপন উপলক্ষ্যে আলোয় আলো প্রকল্পের আয়োজনে হোসেনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বালিকাদের প্রীতিফুটবল ম্যাচ ও বালকদের চিত্রাংকন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (১৭মার্চ) সকালে হোসেনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রীতিফুটবল ম্যাচ এ অংশগ্রহণ করেন জঙ্গলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা ফুটবল দল বনাম হোসেনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা ফুটবল। খেলা শেষে উক্ত দুই প্রাথমিক বিদ্যালয়ের বালকদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগীতা শেষে বিজয়ী ও প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, স্থানীয় ইউপি সদস্য আবু তাহের।

এসময় উপস্থিত ছিলেন, আলোয় আলো প্রকল্প কর্মকর্তা মোঃ ওসমান গনি, হোসেনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন, জঙ্গলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম ও এসএমসি সভাপতি তহিরুল ইসলাম লিটন।

Manual3 Ad Code

এ সময় আরো উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, এসএমসির সদস্যবৃন্দ, দুই বিদ্যালয়ের ছাত্র ছাত্রী,পঞ্চায়েত সদস্য, অভিভাবক, সিবিসিপিসি সদস্য বৃন্দ, যুব ও কিশোর কিশোরী দলের সদস্যগন এবং আলোয়- আলো প্রকল্পের কমিউনিটি প্রমোটার রঞ্জিত তাঁতীসহ বিভিন্ন ইসিডি কেন্দ্রের সহায়ক বৃন্দ।

Manual5 Ad Code

উল্লেখ্য যে Child Fund Korea এর অর্থায়নে এবং Education and Development Foundation (EDUCO) এর সহয়োগিতায় ‘‘আলোয় আলো ’’ প্রকল্পটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়, এনজিও বিষয়কব্যুরো এর নির্দেশক্রমে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন, কালাপুর, মির্জাপুর, সাতগাঁও ও রাজঘাট ইউনিয়নের ৭ টি চাবাগান ও ১টি হাওড় এলাকায় বেসরকারী উন্নয়ন সংস্থা এমসিডা মাধ্যমে বাস্তবায়ন করছে। এই প্রকল্পটি বিভিন্ন চা বাগান ও হাওর এলাকার শিশুদের গুনগত শিক্ষা, যুব ও কিশোর কিশোরী এবং নারীদের নিয়ে তাদের জীবনমান উন্নয়ন সাধনে কাজ করছে।

অনুষ্টান আয়োজন ও পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন হোসেনাবাদ ও জঙ্গলবাড়ি যুব ও কিশোর কিশোরী দলের সদস্যবৃন্দ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!