কমলগঞ্জে স্কুুল শিক্ষিকা ঝর্ণা কুর্মীর হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে স্কুুল শিক্ষিকা ঝর্ণা কুর্মীর হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • রবিবার, ২৭ মার্চ, ২০২২

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual7 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা কন্যা ও চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ঝর্ণা কুর্মীর হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে কমলগঞ্জের শমশেরনগর চা বাগানে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে নারী চা শ্রমিক, চা ছাত্র যুব পরিষদ ও সাধারণ ছাত্র-ছাত্রীরা। মানববন্ধন ও প্রতিবাদ সভায় সহমত পোষণ করেন বাংলাদেশ চা বাগান কর্মচারি পরিষদ নেতৃবৃন্দরা।

রোববার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় শমশেরনগর চা বাগানের খ্রিস্টান মিশনের সামনে অবস্থান নিয়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।

Manual3 Ad Code

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ চা বাগান কর্মচারি পরিষদের কোষাধ্যক্ষ তালুকদার আমিনুর রহমান, পাত্রখোলা চা বাগানের কর্মচারি চম্পক কুর্মী, শমশেরনগর চা বাগানের শ্রমিক ও নারী নেত্রী মনি গোয়ালা ও ছাত্রী বর্ণা চাষা।

বক্তরা বলেন, গত ১৮ মার্চ শ্রীমঙ্গলস্থ নিজ বাসা থেকে রহস্যজনকভাবে গলায় ফাঁস দেওয়া অবস্থায় চা কন্যা ও চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা ঝর্ণা কুর্মীর লাশ উদ্ধার করা হয়। লাশটির পাগুলো মেঝের সাথে লাগানো ছিল। অথচ গলায় ফাঁস দেওয়া। কোন অবস্থায় এটি ফাঁসে মৃত্যু হতে পারে না। পুলিশ লাশ উদ্ধারকালে সন্দেহ পোষন করেছে। এ ঘটনায় নিহত স্কুল শিক্ষিকার কাকা রাম প্রসাদ কুর্মী বাদি হয়ে এদিনই শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে তার ব্যাঙ্কার স্বামী সঞ্জয় কুর্মীকে গ্রেফতার করেছে।

Manual7 Ad Code

বক্তারা আরও বলেন বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মাঝে কিছুটা দাম্পত্য বিরোধ ছিল। এ কারণেই হয়তো পরিকল্পিতভাবে হত্যা করে পরে গলায় ফাঁস দেওয়া হয়। তাদের দাবি যে, যেহেতু পুলিশ স্বামীকে গ্রেফতার করেছে এখন তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গ্রেফতার স্মামী একজন ব্যাংকার বলে তাকে রক্ষা করতে কেউ না কেউ চেষ্টা করতে পারে তাই মানববন্ধন ও প্রতিবাদ সভা করছেন বলে জানান আয়োজকদের অন্যতম মনি গোয়ালা।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!