রাজনগরের টেংরা ইউপি চেয়ারম্যানসহ ৩ জন কারাগারে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

রাজনগরের টেংরা ইউপি চেয়ারম্যানসহ ৩ জন কারাগারে

  • রবিবার, ২৭ মার্চ, ২০২২

Manual2 Ad Code

এইবেলা, রাজনগর ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের রাজনগরে ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনায় করা মামলায় টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খানসহ ৩ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (২৭ মার্চ) দুপুরে আত্মসমর্পন করে জামিন নিতে নিম্ন আদালতে গেলে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

Manual7 Ad Code

মামলার এজহার ও কোর্ট পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওইদিন সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী আকমল হোসেনের বাড়িতে সসস্ত্র হামলার অভিযোগ উঠে। এঘটনায় আকমল হোসেন বাদী হয়ে গত ১৩ জানুয়ারী টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান, তার ভাই দিপু খান, অপু খান, শাহেদ খান সহ ৭ জনের নাম উল্ল্যেখ ও অজ্ঞাতনামা আরো ১০-১৫ জনের নামে রাজনগর থানায় মামলা (নং ১১/২০২২) দায়ের করেন। পরে উচ্চ আদালত থেকে তাদেরকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়। রবিবার দুপুরে জামিনের জন্য টিপু খান, তার ভাই দিপু খান ও আলাউর মিয়া মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্থন ও জামিন আবেদন করেন। এসময় আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

কোর্ট পুলিশের পরিদর্শক দিপঙ্কর বলেন, আদালতের নির্দেশে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!