স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এম মছলন মিয়া কেজি এন্ড হাই স্কুলে উৎসব আমেজ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এম মছলন মিয়া কেজি এন্ড হাই স্কুলে উৎসব আমেজ

  • সোমবার, ২৮ মার্চ, ২০২২

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি ::

Manual8 Ad Code

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠান মালায় মৌলভীবাজার সদর উপজেলার গোবিন্দপুরবাজারের এম মছলন মিয়া কে. জি এন্ড হাই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা ২৭ মার্চ আনন্দ উৎসবে মেতে ওঠেছিলেন। ক্রীড়ানানুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা, সংগীতানানুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের উৎসবমুখর পরিবেশে মিলন মেলার অবসান ঘটে।

Manual3 Ad Code

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. সিজলু মিয়ার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শফিউল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন নাজিরাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান হাজী সৈয়দ এনামূল হক রাজা, সাংবাদিক হোসেন আহমদ, হারিছ মিয়া মেম্বার প্রমুখ।

আয়োজিত অনুষ্ঠানের মধ্যে চমৎকার একটি অনুষ্ঠান ছিল বিতর্ক প্রযোগিতা। বিতর্কের বিষয় ছিল সন্তানের মানসিকতাই বৃদ্ধ পিতা-মাতা প্রতি অবহেলার মূল কারণ। এতে মডারেটরের দায়িত্ব পালন করেন সৈয়দ এনামূল হক রাজা। বিচারকের দায়িত্ব পালন করেন সাংবাদিক নূরুল ইসলাম ও হোসাইন আহমদ। মুক্তি-তর্কের প্রতিযোগিতায় বিজয়ী হয় সোম্য’র বিপক্ষ দল।

Manual2 Ad Code

এরপর ক্রীড়ানানুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথি এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। পরে স্থানীয় ও জেলা সদর থেকে আসা শিল্পীরা সংগীত পরিবেশন করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!