জুড়ীর পিডিবি অভিযোগ কেন্দ্র ৩১ পদের ২৭ পদ শূন্য রেখেই আবাসিক প্রকৌশলীর কার্যালয়ে উন্নীত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন

জুড়ীর পিডিবি অভিযোগ কেন্দ্র ৩১ পদের ২৭ পদ শূন্য রেখেই আবাসিক প্রকৌশলীর কার্যালয়ে উন্নীত

  • সোমবার, ২৮ মার্চ, ২০২২

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখা ও কুলাউড়া উপজেলার আংশিক এবং জুড়ী উপজেলার পুর্ণ এলাকার বিদ্যুৎ গ্রাহকের জরুরি সেবা প্রদানের লক্ষে প্রায় ১৭ বছর পূর্বে জুড়ী নাইট চৌমুহনী এলাকায় একটি অভিযোগ কেন্দ্র (সাব-ইউনিট অফিস) চালু করে পিডিবি (বিদ্যুৎ উন্নয়ন বোর্ড)। বর্তমানে এ অভিযোগ কেন্দ্রের গ্রাহক সংখ্যা প্রায় ১২ হাজার। গত ২৭ ফেব্রুয়ারী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শুধুমাত্র আবাসিক প্রকৌশলী পদায়ন করেই এ অভিযোগ কেন্দ্রটিকে আবাসিক প্রকৌশলীর কার্যালয়ে উন্নীত করেছে। আবাসিক প্রকৌশলীসহ এখানে ৩১ জন কর্মকর্তা-কর্মচারি পদায়নের উল্লেখ থাকলেও তা কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ। কর্মরত মাত্র ৪ জন। এতে গ্রাহকদের সামগ্রিক সেবা প্রদানতো দূরের কথা, আবাসিক কার্যালয়ের সিকি ভাগ কার্যক্রম চালানোই দুরুহ ব্যাপার।

Manual2 Ad Code

জানা গেছে, বড়লেখা ও কুলাউড়া উপজেলার আংশিক ও জুড়ী উপজেলার পূর্ণ এলাকার বিদ্যুৎ গ্রাহকের জরুরি সেবা প্রদানের জন্য প্রায় ১৭ বছর আগে একজন সাব-এসিষ্টেন্ট ইঞ্জিনিয়ারকে ইনচার্জ করে দুইজন হেল্পার নিয়ে জুড়ী নাইট চৌমুহনী এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) একটি অভিযোগ কেন্দ্র চালু করে। জনবল সংকটের কারণে গ্রাহকের অভিযোগ গ্রহণ করলেও সমস্যা সমাধানের ব্যাপারে তেমন কোন ভুমিকা রাখতে পারেনি এ অভিযোগ কেন্দ্রটি। সংযোগের আবেদন, বিলিং সমস্যার সমাধান, লাইন সংস্কারসহ মুল কার্যক্রমগুলো কুলাউড়ায় নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ও মৌলভীবাজারে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে গিয়েই গ্রাহকদের সারতে হতো। এতে গ্রাহকরা দুর্ভোগ পোহান।

Manual4 Ad Code

গত ২২ ফেব্রুয়ারী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয় এ অভিযোগ কেন্দ্রটিকে ৩১ জন স্টাফ প্যাটার্নে আবাসিক প্রকৌশলীর (আর.ই) কার্যালয়ে উন্নীত করে। এ খবরে তিন উপজেলার বিদ্যুৎ গ্রাহকরা আনন্দিত হলেও শুধুমাত্র আবাসিক প্রকৌশলী ব্যতিত আর কোন নতুন কর্মকর্তা-কর্মচারি পদায়ন না করায় তারা চরম হতাশ।

Manual6 Ad Code

সদ্য যোগদানকৃত আবাসিক প্রকৌশলী মো. আনছার আলী জানান, ২২ ফেব্রুয়ারী এ অভিযোগ কেন্দ্রকে আবাসিক প্রকৌশলীর কার্যালয়ে উন্নীত করার আদেশ হয়। ৩১ পদের ২৭ পদই শূন্য। এখনও আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়নি। কার্যক্রম শুরু হলে স্বতন্ত্রভাবে এ অফিস গ্রাহকের সবধরণের সেবা প্রদান করতে পারবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!