ফুলবাড়ীতে হত্যামামলার আসামী ও কুখ্যাতমাদক ব্যবসায়ী আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ফুলবাড়ীতে হত্যামামলার আসামী ও কুখ্যাতমাদক ব্যবসায়ী আটক

  • বুধবার, ২২ জুলাই, ২০২০

Manual2 Ad Code

রতি রায়, কুড়িগ্রাম :: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৭ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

Manual7 Ad Code

ফুলবাড়ী থানা পুলিশ সূত্রে জানা গেছে,জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অব্যাহতভাবে পরিচালিত হচ্ছে মাদকবিরোধী অভিযান।তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (২১জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের বালাতারি এলাকায় এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের চার জনের একটি টিম অভিযান চালায়।অভিযানে ফুলবাড়ীর কুখ্যাত মাদক ব্যবসায়ী ৫ মামলার আসামি বালাটারি গ্রামের বাসিন্দা মৃত আজাহার আলীর ছেলে আব্দুল কাদের (৩৩) ও মোক্তারাম ত্রিমোহনি গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে শফিউজ্জামান শাহিন ওরফে শাহিন আলী ওরফে মার্ডার শাহিন(৩৩)কে ২৭ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।এসময় পুলিশ তাদের দুটি মোটর বাইক ও দুটি মোবাইল ফোন সেট জব্দ করে থানায় নিয়ে আসে।

Manual4 Ad Code

আটক শাহিনের বিরুদ্ধে ফুলবাড়ী ও কুড়িগ্রাম থানায় হত্যা,অস্ত্র ও মাদকের ১৫ টি মামলা ছিল।সে জেলা পুলিশের মোস্ট ওয়ান্টেড আসামী ছিল।বর্তমানে সে লালমনির হাট জেলাধীন খেদাবাঘ সেলিম নগরে তার শশুরবাড়ীতে থাকত।

Manual6 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজীব কুমার রায় বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।তাদেরকে জেল হাজতে পাঠানো হবে।

এইবেলা/আরআর/জেএইচজে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!