বড়লেখায় তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওর পারের গণভোটের প্রচারণা দৈনিক জনকণ্ঠের সুনামগঞ্জ প্রতিনিধি হলেন সাংবাদিক আব্দুস সালাম মৌলভীবাজার-১ আসন- দুধকলা দিয়ে পুষা গুপ্ত সংগঠন আজ কালসাপ রূপে দংশন করছে -ফয়জুল করীম ময়ুন কুলাউড়ায় শামীম মিয়া হত্যাকান্ড- ১৭ বছর বিদেশে পালিয়ে থেকেও শেষরক্ষা হলো ঘাতক মহসিনের গণফ্রন্ট মনোনীত ‘মাছ’ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলামের নির্বাচনী প্রচারণা ও পথসভা আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সুনামগঞ্জ–৫ নির্বাচন : ত্রিমুখী উত্তাপে উত্তপ্ত মাঠ—বিএনপি এগিয়ে, কওমি ভোটেই চূড়ান্ত লড়াই আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু  কমলগঞ্জে কোয়াব কাপের ফাইনাল খেলা সম্পন্ন ; চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে : কমলগঞ্জে বিএনপি’র আরও ১৭ নেতাকর্মীকে অব্যাহতি

বড়লেখায় তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা

  • বুধবার, ৩০ মার্চ, ২০২২

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual8 Ad Code

বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার দিনব্যাপি তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও বড়লেখা তথ্য কমিশন এই কর্মশালার আয়োজন করেছে। এতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ, বিজিবি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, ইউপি সচিববৃন্দ, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

Manual5 Ad Code

কর্মশালায় জানানো হয়, তথ্য অধিকার আইনটি জনগনের জন্যই সরকার প্রনয়ন করেছে। এই আইনের ৭ ধারা ব্যতিত প্রত্যেক ধারায় যেকোন জনগনের চাহিত তথ্য প্রদানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাধ্য। নির্দেশনা মোতাবেক তথ্য প্রদানে ব্যর্থ কর্মকর্তার বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নিতেও বাধ্য। জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতের প্রত্যেক প্রতিষ্ঠানেরই স্বপ্রনোদিত হয়ে প্রয়োজনীয় তথ্য প্রকাশ করা উচিত।

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় তথ্য অধিকার আইনের ধারাসমুহ উপস্থাপন করেন তথ্য কমিশনের সহকারি পরিচালক মোহাম্মদ শাহাদাৎ হোসেইন। বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, সহকারি কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, সমবায় অফিসার সাফিকুল ইসলাম, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফর রহমান চুন্নু, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক আব্দুর রব প্রমুখ।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6131

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!