কুলাউড়া পানপুঞ্জি এলাকা থেকে যুবকের লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

কুলাউড়া পানপুঞ্জি এলাকা থেকে যুবকের লাশ উদ্ধার

  • বুধবার, ৩০ মার্চ, ২০২২

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::

Manual2 Ad Code

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পানপুঞ্জি এলাকায় ৩০ মার্চ বুধবার রাত সাড়ে ৮টায় সিরাজ মিয়া (৩৬) নামক এক যুবকের লাশ পাওয়া গেছে। নিহত সিরাজ কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্রিউলি গ্রামের ফিরোজ আলীর ছেলে।

Manual5 Ad Code

স্থানীয় লোকজন জানান, ইছাছড়া পানপুঞ্জির মিশনের কাছে আন্ডরখালে রাত ৭টায় লাশ পড়ে থাকতে দেখেন। বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে অবহিত করলে পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে যায়।

নিহতের পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা যায়, সিরাজ মিয়া বিভিন্ন পানপুঞ্জি থেকে কলা কিনে এনে বাজারে বিক্রি করতো। প্রতিদিনের মতো বুধবার সকালে পানপুঞ্জি থেকে কলা এনে স্থানীয় জামরতল বাজারে রেখে আবার পানপুঞ্জির উদ্দেশ্যে চলে যায়। রাতে ইছাছড়া পানপুঞ্জির খৃস্টিয়ান মিশনের নিচে আন্ডরখালে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।

Manual7 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, খবর পেয়ে তিনি স্বয়ং ঘটনাস্থলে গেছেন। বিস্তারিত ফিরে এসে জানাবেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!