কুলাউড়ায় পানপুঞ্জি এলাকা থেকে উদ্ধার করা লাশ : পরিবারের দাবি হত্যা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় পানপুঞ্জি এলাকা থেকে উদ্ধার করা লাশ : পরিবারের দাবি হত্যা

  • বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের পানপুঞ্জি এলাকায় নিহত সিরাজ মিয়া (৩৬) নামক এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুৃলিশ। নিহত সিরাজ কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্রিউলি গ্রামের ফিরোজ আলীর ছেলে।

Manual4 Ad Code

নিহত সিরাজের ছোট ভাই কনা মিয়া ও মামা মনোহর আলী জানান, সিরাজ মিয়া বিভিন্ন পানপুঞ্জি থেকে কলা কিনে এনে বাজারে বিক্রি করেন। প্রতিদিনের মতো বুধবার সকালে সুস্থ অবস্থায় কলা কিনে আনার জন্য বাড়ি থেকে বের হয়ে যান। পানপুঞ্জি থেকে কলা এনে স্থানীয় জামরতল বাজারে রেখে আবার পানপুঞ্জির উদ্দেশ্যে চলে যান। খাওয়ার জন্য দুপুর থেকে তাঁর স্ত্রী মোবাইলে যোগাযোগ করে ফোনটি বন্ধ পান। সন্ধ্যা হয়ে গেলেও বাড়িতে না ফেরায় তার স্ত্রী রায়না বেগম বাইরে খুঁজতে গিয়ে ছড়ায় সিরাজের লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দেন।

নিহত সিরাজের গলায় ক্ষত চিহ্ন দেখেছেন। সিরাজকে হত্যা করা হয়েছে বলে তার পরিবারের লোকজন দাবি করেন।

Manual5 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, বৃহস্পতিবার (৩১ মার্চ) লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন ছিলো না। আপাতত অপমৃত্যু মামলা নিয়েছি। ময়নাতদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!