কমলগঞ্জে সৈয়দ তালেব আলী ফুটবল টুর্ণামেন্টে সাটিয়াজুড়ি ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে সৈয়দ তালেব আলী ফুটবল টুর্ণামেন্টে সাটিয়াজুড়ি ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন

  • শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সৈয়দ তালেব আলী ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা গত বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলাটি নির্ধারিত সময়ে শূন্য শূন্য গোলে ড্র হয়। পরে ট্রাইব্রেকারে সাটিয়াজুড়ি ফুটবল ক্লাব, চুনারুঘাট, হবিগঞ্জ ৫-৩ গোলে খেলোয়াড় কল্যাণ সমিতি, নছিরগঞ্জ, কুলাউড়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের অংশগ্রহণকারী উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, উপজেলা স্কাউটস সম্পাদক মোসাহীদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, টুর্ণাামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!