কমলগঞ্জে আগর গাছ কেটে পাচারকালে ৩ জন আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে আগর গাছ কেটে পাচারকালে ৩ জন আটক

  • শনিবার, ২ এপ্রিল, ২০২২

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে সামাজিক বনায়নের আগর গাছ কেটে পাচারকালে সিএনজি আটোরিক্সাসহ ৩ জনকে আটক করেছে বন বিভাগ। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Manual8 Ad Code

জানা যায়, উপজেলার আদমপুর বনবিটে ২০০০-২০০১ সনের সামাজিক বনায়নের আগর গাছ শনিবার (২ এপ্রিল) ভোর রাতে কেটে পাচার করছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আদমপুর বনবিটের কর্মীরা পাচারকারীদের পিছু ধাওয়া করে বন বিটের কাওয়ারগলা এলাকা থেকে পাচারে ব্যবহৃত সিএনজি আটোরিক্সাসহ ৩ জনকে আটক করে। আটককৃতরা হলো- আদমপুর ইউনিয়নের পুর্ব জালালপুর গ্রামের নূর মিয়ার ছেলে জহুর আলী (৪৫), মৃত মন্নান মিয়ার ছেলে তাজিম মিয়া (২৬) এবং আব্দুর রহমানের ছেলে হোসেন মিয়া (৩০)। এ সময় ৫ বস্তা আগর গাছের খন্ডাংশ, যার পরিমাণ ২৬ ঘনফুট আগর গাছসহ সিএনজি অটোরিক্সা (মৌলভীবাজার থ ১২-৩৮৩৯) আটক করা হয়।

আদমপুর বন বিট কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বলেন, আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে আটককৃতদের মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!