কুড়িগ্রামে নিখোঁজের দুইদিন পর নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কুড়িগ্রামে নিখোঁজের দুইদিন পর নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

  • রবিবার, ৩ এপ্রিল, ২০২২

Manual2 Ad Code

কুড়িগ্রাম প্রতিনিধি ::

নিখোঁজের দুই দিন পর কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদী থেকে আজগার আলী (৬০) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত কৃষক কুড়িগ্রাম সদর উপজেলা পাঁচগাছী ইউনিয়নের উত্তর নওয়াবশ গ্রামের বাসিন্দা।

শনিবার দুপুরে দিকে স্থানীয় লোকজন নদীতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

Manual7 Ad Code

এর আগে গত বৃহস্পতিবার ওই ব্যক্তি চরে গরু চড়াতে গিয়ে নিখোঁজ হয় বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

Manual4 Ad Code

নিহতের ছেলে আজিজুল হক জানান, আমার বাবা গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাড়ি থেকে গরুকে ঘাস খাওয়াতে বাহির হয়। পরে গরু বাড়িতে আসলেও আমার বাবা বাড়ি আসে নাই। পরে শনিবার আজ নদীতে বাবার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা বাড়িতে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তাকে হত্যা করা হতে পারে বলে অভিযোগ করেন নিহতের ছেলে আজিজুল হক।

Manual3 Ad Code

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার জানান, ধরলা নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!