কমলগঞ্জে জাহানারা-বাহার একাডেমি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে জাহানারা-বাহার একাডেমি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রদান

  • সোমবার, ৪ এপ্রিল, ২০২২

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে জাহানারা-বাহার একাডেমি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রদান, মাটি ভরাট কাজ ও অস্থায়ী ভবন উদ্বোধন গত শনিবার বিকেলে খুশালপুর গ্রামে অনুষ্ঠিত হয়। সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাষ্টের সার্বিক সহযোগিতায় লেখক ও গবেষক আহমদ সিরাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ।

Manual7 Ad Code

জাহানারা-বাহার একাডেমি বাস্তবায়ন কমিটির সদস্য সৈয়দ মাহবুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ সিদ্দেক আলী। বিশেষ অতিথি ছিলেন সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক মোঃ সেলিম আহমদ চৌধুরী, তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন দেব, কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক সমরেন্দু সেন গুপ্ত, কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ সাদ আলী, লেখক শামসুদ্দিন আকবর, সমাজসেবক সৈয়দ আমিনুল ইসলাম কয়ছর, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ খালেদ মাহমুদ, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা, এম এ ওয়াহিদ রুলু, পিন্টু দেবনাথ, মো. মোনায়েম খান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি মোঃ খালেদ চৌধুরী।

অনুষ্ঠানে বক্তরা বলেন, খুশালপুর গ্রামে কোন বিদ্যালয় নেই। এই গ্রামের শিক্ষার্থী দেড়-দুই কিলোমিটার অতিক্রম করে পড়তে হয়। জাহানারা-বাহার একাডেমি প্রাথমিক বিদ্যালয় এই গ্রামের জন্য অত্যন্ত জরুরি এবং সময়োপযোগী। এরকম মহৎ উদ্যাগেকে বক্তারা স্বাগত জানান। পরে অতিথিরা শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!