ব্রাহ্মণবাড়িয়ায় কমলগঞ্জের ফার্ণিচার ব্যবসায়ী সুমনকে হত্যা করা হয় ধারালো অস্ত্র দিয়ে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় কমলগঞ্জের ফার্ণিচার ব্যবসায়ী সুমনকে হত্যা করা হয় ধারালো অস্ত্র দিয়ে

  • মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

Manual6 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পৌর এলাকার ৪নং ওয়ার্ড আলেপুর গ্রামের বাসিন্দা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আতিকুর রহমান সুমন (২৮) নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে হত্যার ঘটনায় নবীনগর থানা পুলিশ জিঞ্জাসাবাদের জন্য ১ জনকে আটক করেছে। এদিকে ময়নাতদন্তকারীরা বলেছেন, নিহত সুমনের শরীরে কোন গুলির চিহু পাওয়া যাযনি। ধারলো কোন অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে। অপরদিকে সোমবার রাতেই সুমনের লাশ কমলগঞ্জ পৌর এলাকার আলেপুর গ্রামের বাড়ীতে দাফন করা হয়েছে।

জানা যায়, কমলগঞ্জ পৌর কাউন্সিলর শেখ জসিম উদ্দিন সাকিল ও নিহতের দুই ভাই সুমনের মূত্যুর ঘটনা জানতে পেয়ে ব্রাক্ষণবাড়ীয়ার নবীনগর থানায় মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে সুমনের মরদেহের ময়না তদন্ত করানো হয়। ময়না তদন্ত শেষে সোমবার রাতে সুমনের লাশ নিজ বাড়ী আলেপুর গ্রামে নিয়ে আসা হলে তার মা রহিমা বেগম ও ভাই-বোন আতœীয় স্বজনের মধ্যে কান্নার রোল পড়ে যায়। তার মা ও বোনেরা বার বার মুর্ছা যেতে দেখা যায়। এ সময় মৃত্যের বাড়ী আশপাশে এলাকায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। নিহতের লাশ এক নজর দেখার জন্য মানুষজন হুমড়ি খেয়ে পড়ে। পরে সোমবার রাত সাড়ে ৯টায় আলেপুর জামে মসজিদের সম্মুখে নামাজের জানাযা শেষে মরহুমের লাশ আলেপুর কবরস্থানে দাফন করা হয়।

Manual8 Ad Code

এদিকে কমলগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জসিম উদ্দিন সাকিল বলেন, ময়নাতদন্তকারী চিকিৎসকরা তাকে নিশ্চিত করেছেন নিহত সুমনের শরীরের কোথাও গুলির অস্তিত্ব পাওয়া যায়নি। তাকে ধারলো কোন অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। তিনি আরো বলেন, ময়না তদন্তকারী চিকিৎসক তাকে স্ব-শরীরে লাশ কাটা ঘরে নিয়ে গিয়ে কাটা-চেঁড়া লাশ দেখান।

অপরদিকে ঘটনার পর নবীনগর থানা পুলিশ এ ঘটনায় তার সাথে থাকা (কমলগঞ্জের আলেপুর গ্রামের) একই গ্রামের ফারুক মিয়ার ছেলে সোহেল মিয়াকে জিঞ্জাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নবীনগর থানার ওসি (তদন্ত) নুরে আলমের সাথে মোবাইল ফোনে আলাপ করলে তিনি বলেন, সুমনকে গুলি করে নয়, ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। তিনি আরো বলেন, সুমনের সাথে থাকা একই এলাকার যুবক সোহেলের কথাবার্তায় সন্দেহ হওয়ার কারনে তাকে জিঞ্জাসাবাদের জন্য আটক করা হয়েছে। এখনো জিঞ্জাসাবাদ চলছে।

Manual2 Ad Code

উল্লেখ্য, গত সোমবার ভোর ৫টায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে ফানির্চার দোকানের মালিক সুমনকে হত্যা করার ঘটনা ঘটেছিল । #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!