কুলাউড়ায় নারী চেতনার ইফতার সামগ্রী ও বস্ত্র বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় নারী চেতনার ইফতার সামগ্রী ও বস্ত্র বিতরণ

  • মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়ায় যুক্তরাজ্যস্থ নারী চেতনা ফাউন্ডেশনের আয়োজনে ৮০ পরিবারের মধ্যে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী ও কাপড় বিতরণ করা হয়। নারী চেতনা’র প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন সৈয়দা নাজনিন সুলতানা শিখা’র মাতা সৈয়দা উমেদাতুন্নেছার মৃত্যুবাষির্কী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১২ এপ্রিল বুধবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ইফতার সামগ্রী ও কাপড় বিতরণ অনুষ্ঠানে সংগঠনের চেয়ারপার্সন সৈয়দা নাজনিন সুলতানা শিখার সভাপতিত্বে ও সাংবাদিক চৌধুরী আবু সাঈদ ফুয়াদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। বিশেষ অতিথি ছিলেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, মোক্তাদির হোসেন, সাংগঠনিক মোঃ আলাউদ্দিন কবির, সাংবাদিক মাহফুজ শাকিল প্রমুখ।

Manual1 Ad Code

অনুষ্ঠানে ৮০জনের মধ্যে চাল ৫ কেজি, পেয়াজ ২ কেজি, ছোলা ১ কেজি, তেল ১লিটার, ডাল ১ কেজি সেমাই ও খেজুরসহ খাদ্য সামগ্রী ও পুরুষদেরকে লুঙ্গি এবং নারীদের শাড়ি বিতরণ করা হয়।

Manual8 Ad Code

উল্লেখ্য, নারী চেতনা ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে নারীদের কল্যাণে কাজ করার পাশাপাশি বিভিন্ন সময় দেশে সামাজিক এবং অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!