কমলগঞ্জে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ভেড়া বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ভেড়া বিতরণ

  • বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অণগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক মানউন্নোয়নের লক্ষে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে ভেড়া বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে ভেড়া বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

Manual3 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোসাদ্দেক আহমদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, মৌলভীবাজার জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আব্দুস সামাদ, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আরিফ মঈন উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন প্রমুখ।

Manual8 Ad Code

অনুষ্ঠানে সংসদ সদস্য ও অতিথিবৃন্দ ৪০টি ভেড়া বিতরণ করেন। পরবর্তীতে পর্যায়েক্রমে তালিকাভুক্ত অণগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফল ভোগীদের মাঝে সর্বমোট ২০০টি ভেড়া বিতরণ করা হবে। #

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!