আত্রাইয়ে প্রতিপক্ষের হামলার শিকার ইউপি চেয়ারম্যান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

আত্রাইয়ে প্রতিপক্ষের হামলার শিকার ইউপি চেয়ারম্যান

  • বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

Manual2 Ad Code

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

নওগাঁর আত্রাইয়ে এক ইউপি চেয়ারম্যান প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন মর্মে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শাহাগোলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে।

Manual2 Ad Code

অভিযোগ সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের চেয়ারম্যান এসএম মামুনুর রশিদ গতকাল বুধবার ইউপি কার্যালয়ে গ্রাম্য আদালত পরিচালনা করছিলেন। এমন সময় ওই ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল মান্নান ও শফিকুল ইসলামসহ কয়েকজন লোক তার কার্যালয়ে প্রবেশ করে চেয়ারম্যানের সাথে বাগবিতন্ডায় জড়িয়ে পরেন। এরই এক পর্যায় চেয়ারম্যান এসএম মামুনুর রশিদকে শারিরিকভাবে লাঞ্ছিত করা হয়। ঘটনার পর তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন।

Manual7 Ad Code

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান এসএম মামুনুর রশিদ বাদি হয়ে ৪ জনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে আত্রাই থানায় একটি এজাহার দাখিল করেছেন।

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, লিখিত এজাহার পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!