সামর্থবানদের মহতি উদ্যোগ- পূর্ব-মনসুর গ্রামের অসচ্ছলরা পেল পুরো রামাদ্বানের খাদ্যসামগ্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

সামর্থবানদের মহতি উদ্যোগ- পূর্ব-মনসুর গ্রামের অসচ্ছলরা পেল পুরো রামাদ্বানের খাদ্যসামগ্রী

  • শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক ::

Manual2 Ad Code

কুলাউড়া উপজেলার পূর্ব-মনসুর গ্রামের সামর্থবানদের মহতি উদ্যোগে গ্রামের অসচ্ছল পরিবারগুলো পেল পুরো রামাদ্বান মাসের খাদ্যসামগ্রী। সচ্ছল পরিবারের এক বছরের সংগৃহীত চাঁদায় গ্রামের সাময়িক অসুবিধাগ্রস্থ পরিবার সমূহকে গত ৮ এপ্রিল খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূর্ব-মনসুর গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ যুক্তরাজ্য প্রবাসী অধ্যাপক মুহাম্মদ আহসান উল্লাহ।

Manual1 Ad Code

জানা গেছে, প্রায় এক বছর আগে গ্রামের সামর্থবান পরিবারগুলো সিদ্ধান্ত নেন সাময়িক অসুবিধাগ্রস্থ পরিবারগুলোকে আগামী রামাদ্বানে পরিপূর্ণ খাদ্য সহায়তা প্রদান করবেন। এরলক্ষে সচ্ছল পরিবার প্রতি মাসিক ২০০ টাকা হারে চাঁদা সংগ্রহ শুরু করা হয়। গ্রামের সচ্ছল পরিবারের এক বছরের চাঁদায় অসচ্ছল পরিবারের গুচে গেল রামাদ্বানের খাদ্যাভাব।

পূর্ব-মনসুর জামে মসজিদের মুতাওয়াল্লী মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সমাজসেবক সরাফত আলীর সঞ্চালনায় খাদ্যসামগ্রী বিবতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও ভার্চুয়ালি বক্তব্য দেন কার্যক্রমের উদ্যোক্তা ও সমন্বয়কারী ব্যারিস্টার আবু সাদেক আব্দুল্লাহ। এসময় খাদ্য সহায়তা প্রদানকারী পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন শামসুদ্দোহা শোভন, হাসান মনসুরী সুমন, খলিলুর রহমান, আজিজুর রহমান চৌধুরী বকুল, মিসেস আব্দুল খালিক, আব্দুল জব্বার সেন্টু, মতিউর রহমান সোহেল, রায়হানুল ইসলাম চৌধুরী মাসুম, আব্দুল হামিদ চৌধুরী সায়মন প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!