কমলগঞ্জে মণিপুরি থিয়েটারের বিষু উৎসব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে মণিপুরি থিয়েটারের বিষু উৎসব

  • রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

‘জাগো মন মানুষরতন’ এই শ্লোগানকে সামনে নিয়ে মণিপুরিদের ঐতিহ্যবাহী বিষু ও বাংলা নববর্ষ উপলক্ষে প্রতি বছরের মতো মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি থিয়েটার এবারও আয়োজন করেছে বর্ণাঢ্য অনুষ্ঠান। কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের ঘোড়ামারায় মণিপুরি থিয়েটারের স্টুডিও নটম-প ও উন্মুক্ত প্রাঙ্গণে গত শুক্রবার (১৫ এপ্রিল) নানা আয়োজনের মধ্য দিয়ে বিষু উৎসব পালিত হয়েছে। শুক্রবার সকালে ঘোড়ামারা মণিপুরি থিয়েটারের নটমন্ডপ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে ঘোড়ামারার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নটমন্ডপে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন মনিপুরি লেখক ও গবেষক ড. রনজিৎ সিংহ, মনিপুরি থিয়েটারের সংগীতশিল্পী শর্মিলা সিনহা, অভিনেত্রী জ্যোতি সিনহা, থিয়েটার কর্মী সজল কান্তি সিনহা, স্বর্ণালী সিনহা, বিধান সিনহা, শুক্লা সিনহা, অরুণা সিনহা প্রমুখ।

Manual4 Ad Code

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন বছরকে বরণ করে নিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক প্রর্দশনীর আয়োজন করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় শিশু-কিশোর ও অতিথি শিল্পিদের পরিবেশনায় সঙ্গীত পরিবেশিত হয়। পরে থিয়েটারের শিশু-কিশোরদের পরিবেশনায় আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাত ৯টায় মণিপুরি থিয়েটারের শিশু-কিশোরদের পরিবেশনায় ‘খ্যাতির বিরম্বনা’ নাটক পরিবেশিত হয়। পরে রাত ১০টায় মণিপুরি থিয়েটারের সভাপতি নাট্যপ্রযোজক শুভাশিস সিনহা সমীরের পরিচালনায় ‘ওহ্ েশ্রীময়ী’ নাটকের ১ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু প্রমুখ।

Manual8 Ad Code

মণিপুরি থিয়েটারের সভাপতি শুভাশিস সিনহা বলেন, ‘বাঙালির বর্ষবরণের দিন মণিপুরিদের বর্ষবিদায় হয় পঞ্জিকার তারতম্য অনুসারে মণিপুরিরা দিনটিকে বলে থাকে বিষু। ১৯৯৭ সাল থেকে মণিপুরি থিয়েটারের আয়োজনে বিষু উৎসব পালিত হয়ে আসছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!