কুলাউড়ায় হযরত ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় হযরত ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

  • বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া :: আউলিয়া শাহ সুফি হযরত ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদের উদ্যোগে সংগঠনের প্রধান উপদেষ্টা হাসানুজ্জামান হাসানের রোগমুক্তি কামনায় খতমে কোরআন, প্রবাসী সংবর্ধনা, দোয়া, মিলাদ ও ইফতার মাহফিল সম্পন্ন।

Manual3 Ad Code

১৮ রামাদ্বান বুধবার বিকেলে ৪ ঘটিকায় কুলাউড়া উপজেলার অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন হযরত ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ কুলাউড়ার উদ্যোগে গৌড়করণ হযরত ছাতাপীর রহঃ ছাহেব বাড়ী মাদ্রাসা কমপ্লেক্সে সংগঠনের সভাপতি মাওলানা আব্দুস শুকুর সরকুমের সভাপতিত্বে ও সাইফুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন লতিফিয়া ক্বারী সোসাইটি জুড়ীর সাধারণ সম্পাদক কাজী মাওলানা মুফতী মইনুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা আছদ আলী মুরুব্বি, সিনিয়র সহসভাপতি শওকত হোসেন শিবলু, সাধারণ সম্পাদক হেলাল আহমদ।

সভায় বক্তব্য দেন কুলাউড়া উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক ছাত্রনেতা ইমরান আহমদ, বিশকুটি ছাহেব বাড়ী জামে মসজিদের খতিব মাওলানা ছালিক উদ্দিন, স্মৃতি পরিষদের সহ-সাধারণ সম্পাদক এইচ ডি রুবেল, মাওলানা সাইদুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা জাকির হুসেন হানাফি, কাদিপুর ইউনিয়ন তালামীযের সভাপতি মেহেদী হাসান সাঈদ, ভুকশিমইল ইউনিয়ন তালামীযের সাধারণ সম্পাদক আবির আহমদ, সহ সাধারণ সম্পাদক হাফিজ আব্দুর রহিম আহমদ, স্মৃতি পরিষদের সদস্য আব্দুর রহমান আব্দুল্লাহ প্রমুখ।

Manual5 Ad Code

এ-সময় স্মৃতি পরিষদের উদ্যোগে জালালাবাদ অ্যাসোসিয়েশন আরব আমিরাতের প্রতিষ্ঠাতা সভাপতি সাহেদ আহমদ নুর, কমিউনিটি নেতা মাতাব আলী,আব্দুল খালিক শাকুর, শেখ জালাল উদ্দিন বাপ্পী, দেলওয়ার হোসেন ইমন ও রুবেল আহমদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!