শ্রীমঙ্গলে চা বাগান থেকে লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

শ্রীমঙ্গলে চা বাগান থেকে লাশ উদ্ধার

  • শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

Manual2 Ad Code

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের ভেতর থেকে নুরুল ইসলাম (৫০) নামের এক ব্যাক্তি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৪ জুলাই শুক্রবার সকাল ৮টার উপজেলার সিন্দুরখান ইউনিয়নের গান্ধী ছড়া চা বাগানের ভেতর থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নুরুল ইসলাম উপজেলার সিন্দুরখান ইউনিয়নের পশ্চিম বেলতলী গ্রামের মৃত চকির মিয়ার পুত্র।

Manual1 Ad Code

স্থানীয় এলাকাবাসী জানান, মৃত নুরুল ইসলাম পেশায় একজন কৃষক। তাদের ধারণা পূর্ব শত্রুতার জেরে এমন হত্যার ঘটনা কেউ ঘটাতে পারে।

পুলিশ নুরুল ইসলামের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদও হাসপাতালে প্রেরণ করা হয়।

Manual5 Ad Code

এ বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক বলেন, আমাদের ধারণা রাতের কোন এক সময় নুরুল ইসলামকে মেরে তার লাশ চা বাগানে ফেলে যায়। তিনি বলেন ময়নাতদন্তের জন্য লাশ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে তাকে কি ভাবে খুন করা হয়েছে।

Manual5 Ad Code

তিনি আরও বলেন এ ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!