কমলগঞ্জে জমে উঠেছে ঈদ বাজার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে জমে উঠেছে ঈদ বাজার

  • শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে জমে উঠেছে ঈদ বাজার। করোনার ধাক্কায় গত দুই বছর বিবর্ণ ছিলো ঈদবাজার। কেনাকাটা তেমন হয়নি গেলো চার ঈদে। তবে এবার পরিস্থিতিটা একটু ভিন্ন। করোনা সংক্রমণ অনেকটাই কমে আসা ও বিধিনিষেধ না থাকায় মানুষজন ঈদে কেনাকাটা করতে হাটবাজারের বিপণীবিতান ও শপিং মলে ভিড় করছেন। নতুন নতুন পোশাকে আবারও ঈদকে রঙিন করে তোলার এই তো সুযোগ এসেছে সামনে। পবিত্র ঈদ উল ফিতরের বাকি হাতেগোনা আর কয়েকদিন।

মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে কমলগঞ্জ উপজেলার হাটবাজারগুলো। প্রতিটি মার্কেট আর শপিং মলে লাল-নীল বাতির আলোয় উজ্জ্বল এই বাজারগুলো। সকাল থেকে রাত অবধি ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা। কেনাকাটায় ছন্দ ফিরে আসায় খুশি ক্রেতা ও বিক্রেতারা। গত দুইবছর করোনার প্রকোপে ব্যবসা হয়নি বললেই চলে। ক্ষতি পুষিয়ে উঠার স্বপ্ন দেখছেন ব্যবসায়ীরা। অপরদিকে প্রিয়জনের জন্য নতুন জামা কিনতে পেরে হাসি ফুটছে ক্রেতাদের মুখেও।

সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার ভানুগাছ বাজার, আদমপুর বাজার, শমশেরনগর, মুন্সীবাজার ও শহীদনগর বাজার এলাকায় ক্রেতাদের উপচে পড়া ভিড়। ভিড় চোখে পড়েছে আবার দর্জির দোকানগুলোতেও।

করোনার ধাক্কা কাটিয়ে উঠে দুই বছর পর ব্যবসায় গতি ফিরে আসায় স্বস্তিতে রয়েছেন বিক্রেতারা। উপজেলার শমশেরনগরের এ আর কমপ্লেক্সে ব্যবসায়ী মা-মনি ফ্যাশন হাউজ ও রংধনু ফেব্রিক্স এর মালিক তারেক আহমদ রিপন বলেন, এবার ঈদে বেচাকেনা ভালো আছে। তবে এখন দিনের বেলায় ক্রেতারা বেশি আসছেন। আশা করছি রমজানের শেষের দিকে পুরোদমে বেচাকেনা শুরু হবে।

Manual1 Ad Code

শপিং করতে আশা রাহেলা বেগম, পলি আক্তার, ফাতেমা বেগম জানান, এবার পছন্দের সবকিছুই পাওয়া যাচ্ছে মার্কেটে আর দাম একটু বেশি হলেও পছন্দের জামা কিনেছি। একই বিপণীবিতানের বিক্রেতা গেধু মিয়া জানান, এবারে বিক্রির পরিমাণ বেড়েছে। ক্রেতাদের উপস্থিতি আমাদের আশা বাড়িয়ে তুলেছে। দুই বছর ব্যবসা করতে পারিনি। এবার সে দুঃখ ভুলতে পারবো।

Manual7 Ad Code

এদিকে ঈদ বাজারকে নির্বিঘ্নে করতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াদৌস হাসান জানান, দশ রমজানের পর থেকেই উপজেলার প্রতিটি মার্কেট ও বিপনি বিতানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীরা নজরদারি রাখছে। কোন প্রকার সমস্যা যাতে না হয় সেদিকে কমলগঞ্জ থানা পুলিশের নজর রয়েছে।

Manual8 Ad Code

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা যাতে করে অতিরিক্ত দাম না রাখতে পারে সেদিকে ভোক্তা অধিকার অধিদপ্তরের নজরদারী রয়েছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!