কমলগঞ্জে বন্য শুকরের কামড়ে চা শ্রমিকের মৃত্যু : আহত ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে বন্য শুকরের কামড়ে চা শ্রমিকের মৃত্যু : আহত ১

  • বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জে বন্য শুকরের কামড়ে চন্দন বাউরী (৪৫) নামে চার সন্তানের জনক এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। তার বাড়ি ফুলবাড়ি চা বাগানের সে একই চা বাগানের নতুন লাইনে। একই ঘটনায় লাচ্ছানা মাদ্রাজী (৬০) নামে আরও এক শ্রমকি আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগানের ৩ নং সেকশনে এ ঘটনাটি ঘটে।

Manual4 Ad Code

ফুলবাড়ি চা বাগানেরে পঞ্চায়েত সভাপতি মনোরঞ্জন পাল জানান, চা শ্রমিক চন্দন বাউরী প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালেও বাগানের ৩ নম্বর সেকশনে আগাছা পরিষ্কারের কাজ করছিলেন। আকস্মিকভাবে বন্যশুকর তাকে ধাওয়া করে এসে কামড়াতে শুরু করে। এসময় বন্য শুকর চন্দনের মাথায় ও হাত পায়ে কামড় দেয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় চা শ্রমিকেরা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। বেলা ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এসময় বন্য শুকরের হামলায় লাচ্ছানা বাদ্রাজী নামরে আরও এক চা শ্রমকি আহত হয়েছেন।

ঘটনার খবর পেয়ে চা বাগান ব্যবস্থাপক ও চা শ্রমকি ইউনিয়নের মনু ধলই ভ্যলীর (অঞ্চলের) সভাপতি ধনা বাউরী ও সাধারণ সম্পাদক নির্মল দাম পাইনকা ফুলবাড়ি চা বাগানে গিয়ে নিহত চন্দন বাউরী ও আহত আচ্ছানা মাদ্রাজীকে দেখেন। তারা বলেন,বন্য শুকরের আক্রমনেই চা শ্রমিক চন্দনের মৃত্যু হয়েছে। এ বিষয়টির প্রতি প্রশাসন ও বন্যপ্রানী বিভাগের নজর দেওয়া উচিত বলে তারা মনে করেন।

Manual7 Ad Code

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গলের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, মৃত্যু ও আহতের খবর শুনে খুব খারাপ লাগছে,আমরা বন বিভাগ থেকে তাদের পরিবারকে সর্বচ্চ সহযোগীতা করা হবে।৩

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!