কুলাউড়া যুবলীগের সাধারণ সম্পাদকের অগ্রিম ঈদ শুভেচ্ছা
বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
Manual3 Ad Code
সংবাদ বিপনন ::পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুলাউড়া উপজেলাসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজ।
গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, একমাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে আসছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ সকল শ্রেণিপেশার মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন।
সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয় -এমনটাই আমার প্রাণের চাওয়া।