নওগাঁর আত্রাইয়ে এমপির রোগমুক্তি কামনায় দোয়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

নওগাঁর আত্রাইয়ে এমপির রোগমুক্তি কামনায় দোয়া

  • শনিবার, ২৫ জুলাই, ২০২০

Manual2 Ad Code

নাজমুল হক নাহিদ, নওগাঁ:: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এবং নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলমের রোগমুক্তির জন্য উপজেলার বিভিন্ন স্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

২৫ জুলাই শনিবার এ উপলক্ষে মোল্লা আজাদ মোমোরিয়াল সরকারী কলেজে এক অনুষ্ঠান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল হক দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুল ইসলাম, আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী মো. গোলাম মোস্তফা বাদল, কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম, ফজলে রাব্বী জুয়েল প্রমুখ। পরে এমপি ইসরাফিল আলমের রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Manual2 Ad Code

এদিকে আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসা ও শিশু সদনে বাদ ফজর এমপি ইসরাফিল আলমের রোগমুক্তি কামনা করে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দোয়া অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য ইসরাফিল আলম এমপি গত বেশ কিছু দিন থেকে গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Manual1 Ad Code

এইবেলা/জেএইচজে

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!